আগ্নেয়াস্ত্র সমেত মুর্শিদাবাদের এক যুবককে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়।
জানা যায়, ধৃতের নাম বাপি মাহালদার (২০)। বাড়ি মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান এলাকায়। বুধবার রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় আলিপুর এলাকায়। সেখান থেকে এক ওই যুবককে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এম.এম পিস্তল। একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড কার্তুজ। তবে কি কারনে ওই যুবক এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তা জানা যায়নি। তা জানতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে এদিন মালদা জেলা আদালতে পেশ করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Xt4niscsv2Y